দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে জাহাঙ্গীর আলম বাড়ির পেছন থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, বজ্রপাতে একজন যুবকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
জে আই